প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৬:২১ পিএম
কাজী ওয়াছি উদ্দিন। ফাইল ফটো
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের মেয়াদ বাড়ানো হয়েছে। আরও এক বছর চুক্তিভিত্তিক একই পদে থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (৯ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনকে সরকারি চাকরি আইন অনুযায়ী অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ২০২৩ সালের ১০ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।