× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৫:৩৯ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৫:৫৬ পিএম

 গুলিস্তানে বিস্ফোরণস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। প্রবা ফটো

গুলিস্তানে বিস্ফোরণস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। প্রবা ফটো

রাজধানীর গুলিস্তানের ভবনে বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, ’কী কারণে ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।’

বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, ’ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। এখানে মূল দায়িত্ব পালন করছে ফায়ার সার্ভিস। তাদের সহায়তা করছে পুলিশ ও র‌্যাব।’

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিস্ফোরণগুলোর কারণ খুঁজতে আপাতত বিদেশি কোনো বিশেষজ্ঞের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ স্থানীয় কর্তৃপক্ষ সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের বিষয়ে বিশেষজ্ঞ মতামত তৈরি করতে সক্ষম। এর জন্য বিদেশি কারও সহযোগিতা প্রয়োজন নেই।’

তিনি বলেন, ’ঘটনাগুলো নিয়ে যথেষ্ট মতামত দেওয়ার জন্য আমাদের বিশেষজ্ঞরা আছেন। তারা ব্যর্থ হলে আমরা বিদেশ থেকে বিশেষজ্ঞদের নিয়োগ দিতে পারি, তবে এ মুহূর্তে সেটার প্রয়োজন হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ’বেজমেন্ট ও নিচতলার যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। ভবনের ওপরে চাপ পড়লে সেটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। ‌এজন্য স্টেবল অবস্থা তৈরি করে অভিযান শুরু করা হবে।’ ‌

আসাদুজ্জামান খাঁন বলেন, ’কেউ যেন ইমারতের অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ না করে। যারা অনুমতি না নিয়ে ভবন নির্মাণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্তের ফলাফলে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ’তদন্তের ফলাফলে পক্ষপাতিত্ব হবে এমনটা আমরা ভাবতেও পারি না। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন আশ্বস্ত করেন যে, তদন্ত শেষ হলে ফলাফল প্রকাশের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় সঙ্গে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন উদ্ধার অভিযান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সঠিক নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিত করা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এবং সিটি করপোরেশনের দায়িত্ব। এখন তারা বিষয়টি কতটা অনুসরণ করেছে তা নিয়ে প্রশ্ন করা যেতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত শেষ হলেই বলা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা