× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হজ নিবন্ধনের সময় ফের বাড়ল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৪:৪৬ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৫:১১ পিএম

হজ নিবন্ধনের সময় ফের বাড়ল

চলতি বছর তৃতীয়বারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধির এ তথ্য জানিয়েছে। হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৯ দিন বাড়ানো হয়েছে। ১৬ মার্চ পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন। এরপর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া না পাওয়ায় পরে সময় আরও ৫ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধন কম ছিল। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। এবার বাড়িয়ে ১৬ মার্চ করা হলো।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের হজ আগামী ২৭ জুন অনুষ্ঠিত হতে পারে। সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ পালন করতে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা বেশি। এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ  ৭২ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় দেড় লাখ টাকা বেশি। উভয়ক্ষেত্রে কোরবানির টাকা হাজীদের সৌদি আরব নিয়ে যেতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা