× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মার বুকে বর্ণিল নৌকার শোডাউন

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২২ ২০:০৩ পিএম

বর্ণিল নৌকার শোডাউন

বর্ণিল নৌকার শোডাউন

মাদারীপুরের কাঁঠালবাড়ীতে আওয়ামী লীগের জনসভাস্থলে দেখা যায় বিশাল জনস্রোত। পদ্মা সেতুর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এই ঘাটেই আয়োজিত জনসভায় যোগ দেন। সেখানে বর্ণিল সাজে সাজিয়ে নৌকা নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় হাজির হয় দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

শনিবার (২৫ জুন) বিভিন্ন রঙ-বেরঙের সাজসজ্জা করে নৌকা নিয়ে জনসমাবেশে যোগ দেন তারা। সমাবেশস্থলটি পদ্মা নদীর পাশে হওয়ায় সহজেই নৌকা নিয়ে তারা সমাবেশে অংশ নিয়েছেন।

শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর জেলা থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সমাবেশস্থলে আসে মানুষ।

মাদারীপুর জেলার কাওরাকান্দি এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম নৌকা করে এসেছেন জনসভায়। তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রী আসবেন এজন্য তাকে দেখতে এসেছি। তিন দিন আগে থেকেই নৌকা সাজসজ্জা করেছি।’

‘আজ তো আমাদের উৎসব। আমাগো এলাকা থেকে অনেক মানুষ আইছে। আজকে এখানে লাখ লাখ মানুষ আসবে।'

জনসভাস্থলে দেখা যায়, সোয়া ৯টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চল থেকে একের পর এক লঞ্চ এসে ভিড়ে কাঁঠালবাড়ী ঘাটে। মিছিলে মিছিলে মানুষের বিশাল সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা