প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ০০:৫৪ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১০:৩৮ এএম
শুক্রবার দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। প্রবা ফটো
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় তার ঢাকা আসার তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। এটি টনির তৃতীয় ঢাকা সফর।
মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সবশেষ ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। সে সময় তিনি দুই দিনের সফরে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় এসেছিলেন। এর আগে ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকার সময় রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন।
টনি ব্লেয়ার লেবার পার্টি থেকে ১৯৯৭-২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেইঞ্জ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে তিনি এবার কেন ঢাকায় এসেছেন, সে বিষয়ে মন্ত্রলালয়ের ওই কর্মকর্তা কিছু বলতে পারেননি।