× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর কাতার সফরে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৭:৫৯ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৮:১১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফরে জ্বালানি খাতে সহযোগিতার বিষয় আলোচনায় উঠে আসবে। তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে এখনও পরিষ্কার কোনো দিকনির্দেশনা সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর ও মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

আগামী ৫-৯ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিতব্য স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আয়োজিত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) অংশ নিতে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী শনিবার (৪ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী।

লিখিত বক্তব্যে সেহেলী সাবরীন জানান, জাতিসংঘের এলডিসি (স্বল্পোন্নত দেশ), এলএলডিসি (স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ) এবং এসআইডিসি (ছোট দ্বীপ উন্নয়নশীল দেশ) দেশসমূহের দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের উচ্চ প্রতিনিধি অফিস (ইউনাইটেড ন্যাশনস অফিস অব দ্যা হাই রিপ্রেজেন্টেটিভ) আয়োজিত এ সম্মেলনের দ্বিতীয় পর্বে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা অংশ নেবেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল নিয়ে সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনটি ২০২২ সালের ২৩-২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছিল। পরে গত বছরের ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধি পর্যায়ে অনুষ্ঠিত সম্মেলনটির প্রথম পর্বে দোহা প্রোগ্রাম অব একশন ফর দ্যা লেস্ট ডেভেলপেড কান্ট্রিজ ফর দ্যা ডিক্যাড ২০২২-৩১ শীর্ষক রাজনৈতিক রুপরেখা গৃহীত হয়।

সম্মেলনের দ্বিতীয় পর্বে পরবর্তী দশকে ডিডিওএ-এর বাস্তবায়ন, নতুন পরিকল্পনা ও অংশীদারত্বের ক্ষেত্র সুগম করতে বিশ্ব নেতৃবৃন্দ, সংসদ সদস্যগণ, সুশীল-সমাজের প্রতিনিধি ও তরুণ-সমাজ একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে।

সেহেলী সাবরীন জানান, ৫ মার্চ সকালে পূর্ণাঙ্গ উদ্বোধনী সভায় (ওপেনিং প্লেনারি মিটিংয়) বিশেষ বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি ও এলডিসি গ্রুপের বর্তমান চেয়ারম্যান বক্তব্য দেবেন। এদিন দুপুরে এলডিসি থেকে উত্তরণে এশিয়ার তিন দেশের (বাংলাদেশ, নেপাল ও লাও পিডিআর) আয়োজনে টেকসই ও মসৃণ পরিবর্তন (সাস্টেইনেবল অ্যান্ড স্মোথ ট্রান্সিশন ফর দ্যা গ্র্যাজুয়েটিং কোহোর্ট) শীর্ষক আয়োজনে অংশ নেবেন।

কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দেশটির আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা