× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোভিড ঝুঁকির কারণে বাসায় খালেদা: চিকিৎসক

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২২ ০০:২০ এএম

কোভিড ঝুঁকির কারণে বাসায় খালেদা: চিকিৎসক

করোনাভাইরাসের ঝুঁকির কারণেই এখন ‘শারিরীকভাবে স্থিতিশীল’ খালেদা জিয়াকে বাসায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকাল ছয়টায় গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে হাসপাতালের মিলনায়তনে খালেদার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার তার বাসায় ফেরার কারণ ব্যাখ্যা করেন।

তিনি জানান, বাসায় স্থানান্তর করা হলেও খালেদা জিয়া এখনও অসুস্থ। তাকে যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল সেই অবস্থা থেকে তিনি এখন ‘স্থিতিশীল’।

পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই তাকে ‘আপাতত’ বাসায় নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের নতুন যেসব জটিলতা তৈরি হচ্ছে সেগুলোই এখন বড় ‘চ্যালঞ্জিং’।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত ১০ জুন গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়।

একটি ব্লক অপসারণ করা হলেও খালেদার হৃদপিণ্ডে আরও দুটি ব্লক ধরা পড়ার কথা চিকিৎসকরা জানিয়েছেন।

ওই হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর।

শুক্রবার খালেদার হাসপাতাল ছাড়ার আগে সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন বলেন, ‘‘সার্বিক পরিস্থিতির জন্য কোভিড বাড়তেছে, উনাকে এখানে রাখতে চাচ্ছি না। কারণ কোভিড প্লাস ইনফেকশন ইজ এ চান্স। এসব কারণে তার যদি এগুলো হয়… তাকে আবার ক্রিটিক্যাল কন্ডিশনে নিয়ে চলে যাবে। সেজন্য আমরা পূর্নাঙ্গ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে, তাকে আপাতত বাসায় নেয়া হোক।

“পরে যদি কোনো কমপ্লিকেশন হয় তাকে হাসপাতালে ভর্তি করা হবে।”

বাসায় থাকলেও বিএনপি চেয়ারপারসনকে পুরোদমে পর্যবেক্ষণের আওতায় রাখা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা