× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেন যুদ্ধ নিয়ে যে কারণে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৯ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। ছবি বাসস

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। ছবি বাসস

নিবিড় কূটনৈতিক সম্পৃক্ততা এবং সংঘাতে লিপ্ত পক্ষগুলোর মধ্যে সংলাপের মতো ‘গুরুত্বপূর্ণ বাস্তব পয়েন্ট’ না থাকায়, ‘শুধুমাত্র ইউক্রেনে শান্তি’র ওপর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে আনীত একটি প্রস্তাবে ভোট দানে বিরত থেকেছে বাংলাদেশ।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন এ কথা বলেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধ ইস্যুর প্রস্তাবের পক্ষে ১৪১টি সদস্যরাষ্ট্র, বিপক্ষে ৭টি রাষ্ট্র ভোট দেয় এবং ৩২টি রাষ্ট্র ভোটদানে বিরত থাকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, ‘যেহেতু এই প্রস্তাবনার মূল লক্ষ্য ইউক্রেনে একটি সমন্বিত, যথাযথ ও টেকসই শান্তির উপায় খোঁজা, সেহেতু আমরা বিশ্বাস করি যে চলমান এই সংঘাতের যে কোনো অর্থবহ ও টেকসই সমাধানের জন্য নিবিড় কূটনৈতিক সম্পৃক্ততা এবং এই সংঘাতে লিপ্ত পক্ষগুলোর মধ্যে সংলাপ অবশ্যই জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমাদের মতে, প্রস্তাবটিতে এই গুরুত্বপূর্ণ বাস্তব পয়েন্টই না থাকায়, আমরা ভোটদানে বিরত থেকেছি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিডিয়া ব্রিফিংকালে কোনো প্রশ্ন না নিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র জাতিসংঘ সাধারণ পরিষদের ওই প্রস্তাবে ভোটদানে বিরত থাকার যুক্তি তুলে ধরেন।

সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশ ইউক্রেন পরিস্থিতি, বিশেষত সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক প্রাণহানি, মানবিক পরিস্থিতির অবনতি এবং এই যুদ্ধের কারণে বিশ্বব্যাপী আর্থ-সামাজিক পরিস্থিতিতে বিরূপ প্রভাবের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, ‘আমরা বৈরিতার অবসান এবং আমাদের অঙ্গীকারে অটল থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, যা জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং যে কোনো মূল্যে একে সমুন্নত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ঢাকা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা প্রত্যেকের জন্য, সর্বস্থানে ও সর্বাবস্থায় ব্যতিক্রমহীন এবং সার্বজনীনভাবে গ্রহণীয় হতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে বৈরীতা নয়’ উল্লেখ করে সাবরিন বলেন, বাংলাদেশের একটি শান্তিকেন্দ্রিক পররাষ্ট্র নীতি রয়েছে যা জাতিসংঘের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে সবার সার্বভৌমত্বের ওপর সমানভাবে শ্রদ্ধাশীল এবং সকল রাষ্ট্রের ভূখণ্ডগত অখন্ডতা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার ভিত্তিতে প্রতিষ্ঠিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা