× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংখ্যালঘু জাতিসত্তার জন্য আলাদা অধিদপ্তর করার সুপারিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৮ পিএম

জাতীয় সংসদ ভবন। সংগৃহীত ফটো

জাতীয় সংসদ ভবন। সংগৃহীত ফটো

দেশের ১০টি সংখ্যালঘু জাতিসত্তার জন্য আলাদা অধিদপ্তর করতে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য আইন মন্ত্রণলায়ের আইন প্রণয়নকারী (লেজিসলেটিভ) বিভাগের মতামত নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। 

বৈঠক সূত্রে জানা যায়, আলাদা অধিদপ্তর গঠন ছাড়াও পাহাড়িদের তৈরি পণ্য কীভাবে বাজারজাত ও বিদেশে বিপণন করা যায় তা নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিতে সুপারিশ করা হয়েছে। এছাড়া কপিরাইট অফিসের চলমান কার্যক্রম; মুক্তিযুদ্ধ সম্পর্কিত ৩টি বইয়ের ইংরেজি নামকরণে পরামর্শের জন্য গঠিত সাব-কমিটির প্রতিবেন; বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমিন) সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, অসীম কুমার উকিল এবং সুবর্ণা মুস্তাফা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা