× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত হয়ে মোংলা বন্দরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫০ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩০ পিএম

বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজ বুধবার গভীর রাতে মোংলা বন্দরে নোঙর করে। প্রবা ফটো

বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজ বুধবার গভীর রাতে মোংলা বন্দরে নোঙর করে। প্রবা ফটো

রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্য মোংলা বন্দরে এসে পৌঁছেছে। তবে এ পণ্য ভারত থেকে ট্রানজিট হয়ে বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজে করে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট।

বন্দরের ৭ নম্বর জেটিতে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে জাহাজটি নোঙর করে।

জাহাজটির শিপিং এজেন্ট আল সাফা শিপিংলাইনসের পরিচালক এইচএম দুলাল বলেন, রাশিয়া থেকে ৯৮৯ প্যাকেজে ১ হাজার ৬৯০ মেট্রিক টন পণ্য আসে। এটি ভারতের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে আসে। এখন সেগুলো খালাস চলছে।

দুই দিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে সড়কপথে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ১ হাজার ৪৮ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলায় নোঙর করে আরেক বাংলাদেশি জাহাজ ‘এমভি সেঁজুতি’। সেই জাহাজের পণ্য ইতোমধ্যে খালাস শেষে রূপপুরে পৌঁছে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানিকৃত পণ্য খালাস হয় ভারতে। এরপর সেখান থেকে এসব পণ্য আনা হয় মোংলা বন্দরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা