× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফিরল তুরস্কে যাওয়া বাংলাদেশি উদ্ধারকারী দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪১ এএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৪ এএম

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজ শেষ করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বাংলাদেশে ফিরে এসেছে। ফায়ার সার্ভিস ফটো

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজ শেষ করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বাংলাদেশে ফিরে এসেছে। ফায়ার সার্ভিস ফটো

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজ শেষ করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল বাংলাদেশে ফিরে এসেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সম্মিলিত উদ্ধারকারী দলকে নিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমান সি-১৩০ দেশের মাটিতে অবতরণ করে।

রাজধানীর তেজগাঁও বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম, এসজিপি, পিএসসি। এ সময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে প্রথম ভূমিকম্পটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮। এর কেন্দ্র ছিল তুরস্কের কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়। এরপর ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে একই অঞ্চলে আঘাত হানে দ্বিতীয় ভূমিকম্পটি। এটার মাত্রা ৭.৬। এ ছাড়া পরবর্তীতে আরও অনেক ছোট ছোট ভূকম্পন হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা