প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৩ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৪ পিএম
সোমবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই। সংগৃহীত
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রণালয় অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
ফ্রান্সের রাষ্ট্রদূত সেতুমন্ত্রীকে ফরাসি লেখক ও সাবেক সংস্কৃতিবিষয়কমন্ত্রী অঁদ্রে মালরোর বাংলাদেশ সফরের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে ইতিহাসবিদ সন্টে চরেনের লেখার বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তোর সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছিল।