× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু ফাতেমার পরিবার পেল ৫ লাখ টাকা

ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১৪:১০ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২২ ১৪:৪৮ পিএম

শিশু ফাতেমা (ফাইল ফটো)

শিশু ফাতেমা (ফাইল ফটো)

দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর আগে ময়মনসিংহের ত্রিশালে সড়কে জন্ম নেওয়া শিশুটির পরিবারকে পাঁচ লাখ টাকা দিয়েছে ট্রাস্টি বোর্ড।

২৮ আগস্ট ময়মনসিংহের জেলা প্রশাসকের মাধ্যমে তারা পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বলে মঙ্গলবার এফিডেভিট আকারে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘৭ আগস্ট ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর আগে জন্ম নেওয়া শিশুটির পরিবারকে এক মাসের মধ্যে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত ট্রাস্টি বোর্ডকে এই টাকা দিতে বলা হয়।’

১৯ জুলাই শিশুটিকে দেখাশোনার জন্য কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এ কমিটি গঠন করতে বলা হয়। একই সঙ্গে নবজাতকের পরিবারকে আপাতত পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

১৫ দিনের মধ্যে সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য গঠিত ট্রাস্টি বোর্ডকে এ টাকা দিতে বলা হয়। পাশাপাশি শিশু ও তার পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। একই সঙ্গে শিশুর চিকিৎসা চালিয়ে যেতে বলা হয় হাইকোর্টের আদেশে।

প্রবা/ইউরি /এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা