× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলেগু সম্প্রদায়কে উচ্ছেদ মানবাধিকার লঙ্ঘন : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৪ পিএম

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

রাজধানীর ধলপুরে সরকারি জমিতে বসবাসকারী তেলেগু সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ করাকে চরম মানবাধিকার লঙ্ঘন বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ঢাকার পরিচ্ছনতাকর্মী তেলেগু সম্প্রদায়ের বাসিন্দাদের বসতি থেকে উচ্ছেদ অভিযান চরম মানবাধিকার লঙ্ঘন। তারা এখন কোথায় যাবে? কেউ জানেন না। বিষয়টি নিয়ে আমরা সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি, এটির সমাধান হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দেশের তৃণমূলে কাজ করা মানবাধিকার কর্মীদের সঙ্গে আইন ও শালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ভার্চুয়াল সংলাপে তিনি এসব কথা বলেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘তেলেগু সম্প্রদায়ের মানুষ আমাদের এখানে শত বছর আগে এসেছেন। তারা পরিচ্ছনতাকর্মী হিসেবে আমাদের দীর্ঘদিন সেবা দিয়ে আসছেন। তাদেরকে এখন বলা হচ্ছে, তোমরা বসতি ছেড়ে চলে যাও। কিন্তু তারা কোথায় যাবে। তা কেউ জানেন না।’

তিনি বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মী হওয়ায় তেলেগু সম্প্রদায়ের মানুষকে কেউ বাসা ভাড়া দিতেও চায় না। আমরা বিষয়টি নিয়ে সিটি করপোশনের সঙ্গে কথা বলেছি। আশা করছি, এটির সমাধান হবে।’

প্রবাসে বাংলাদেশি শ্রমিক মৃত্যুর বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে দেশে ৭১৪ জন শ্রমিকের লাশ এসেছে। এটি কোনো অবস্থাতে কাম্য নয়। আমরা বলেছি প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত হতে হবে। অনেক ক্ষেত্রে ২০-২২ বছরের শ্রমিকের লাশ আসছে। বলা হচ্ছে হার্ট অ্যাটাকে মারা গেছে।’

সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেন, ‘এটি নিয়ে আমি সরকারি চাকরিতে থাকা অবস্থা থেকে কাজ করছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একেবারে বন্ধ হচ্ছে না।’

মানবাধিকার লঙ্ঘন বন্ধে সমাজের সব শ্রেণীর মানুষকে সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।

ধলপুরে সরকারি জমি উদ্ধার করতে রবিবার (১২ ফেব্রুয়ারি) থেকে অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেখানকার এসব সরকারি জমিতে বাস করত তেলেগু সম্প্রদায়ের অনেক পরিবার।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ধলপুরের ১৪ নম্বর আউটফলে প্রায় ১৬ একর জমি রয়েছে। যা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন অনেকে। এগুলো উচ্ছেদ করে সেখানকার ৬ একর জায়গার মধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের বাসস্থান তৈরি করা হবে। বাকি ১০ একর জায়গায় ডিএসসিসির পরিবহন পুলের গাড়ির গ্যারেজ বানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা