× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেপ্টেম্বর থেকে জরায়ুমুখ ক্যানসারের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৫৬ এএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৬ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রতিরোধে আগামী সেপ্টেম্বরে টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সারা দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা বাড়াতে করণীয় সম্পর্কে সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগ আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে চলমান জরায়ুমুখের ক্যানসার শনাক্তে স্ক্রিনিং কর্মসূচি আরও জোরালো করা হবে। এ রোগের একটি টিকা আছে- এইচপিভি। সেপ্টেম্বরে দেশের সব নারীর জন্য এ টিকা কার্যক্রম শুরু হবে। এতে জরায়ুমুখ ক্যানসার অনেক কমে যাবে বলে মনে করেন তিনি।

জাহিদ মালেক বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ১০ বছর বয়সের পর থেকেই টিকা নেওয়া যায়। এ টিকার তিনটি ডোজ নিতে হয়। প্রথম ডোজের এক মাস পর দ্বিতীয় ডোজ এবং তার তিন মাস পর তৃতীয় ডোজ নিতে হয়। বিনামূল্যের এ টিকা প্রাথমিকভাবে দেশের ১০ থেকে ১৫ বছর বয়সি কিশোরীদের দেওয়া হবে।

দেশের বিভিন্ন হাসপাতালে স্তন ক্যানসার শনাক্তের (মেমোগ্রাফি) যন্ত্রও দেওয়া হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অনেকে স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। এ রোগ শনাক্তের যন্ত্রের অপ্রতুলতা রয়েছে। রোগটি যাতে দ্রুত শনাক্ত করা যায়, সেজন্য মেমোগ্রাফির যন্ত্রপাতি শুরুতে সব জেলা এবং পরে উপজেলা পর্যায়ে দেওয়া হবে।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক ও সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক আহমেদুল কবীরসহ বিভিন্ন হাসপাতালের পরিচালকরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা