× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রত্যাহারের সময় শেষে মঙ্গলবার রাষ্ট্রপতির নাম ঘোষণা: ইসি সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৬ পিএম

প্রধান নির্বাচন কমিশনারের কাছে রাষ্ট্রপতির নির্বাচনের জন্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নামে দুটি মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

প্রধান নির্বাচন কমিশনারের কাছে রাষ্ট্রপতির নির্বাচনের জন্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নামে দুটি মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রবা ফটো

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে চূডান্তভাবে রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।

সচিব জানান, রাষ্ট্রপতির নির্বাচনের জন্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নামে দুটি মনোনয়ন জমা দিয়েছে আওয়ামী লীগ। মনোনয়ন দুটি আগামীকাল সোমবার যাচাই-বাছাই করা হবে।

তিনি জানান, দুটি মনোনয়নপত্রের একটির প্রস্তাবক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অন্যটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাহাংগীর আলম বলেন, সকাল ১১টায় একটি ও ১১টা ৫ মিনিটে অপর একটি মনোনয়ন জমা পড়ে। আগামীকাল দুটি মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রত্যাহার শেষে রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইন অনুযায়ী একই ব্যক্তির নামে সর্বোচ্চ তিনটি মনোনয়নপত্র জমা দেওয়া যেতে পারে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে যায়। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনকর্তা কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেন।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, আগামীকাল সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা