প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০১ এএম
শাহীন রেজা নূর
প্রজন্ম ৭১-এর সাবেক সভাপতি শাহীন রেজা নূরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১২ ফেব্রুয়ারি)। তিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ছিলেন। দুই বছর আগে কানাডার ভ্যাঙ্কুভারে ক্যানসার রোগে মারা যান তিনি।
শাহীন রেজা নূর মুক্তিযুদ্ধে শহীদ সিরাজুদ্দীন হোসেনের দ্বিতীয় সন্তান। অনলবর্ষী এই বক্তা ঘাতক দালাল নির্মূল কমিটির একজন সংগঠক ছিলেন।
শাহীন রেজা নূরকে শ্রদ্ধা জানিয়ে রবিবার সকালে তার কবর জিয়ারত, মোহাম্মদপুরের বাড়িতে কোরআনখানি এবং সন্ধ্যায় স্বজন সমাবেশে শাহীন রেজা নূরকে স্মরণ করা হবে। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে তার ঘটনাবহুল জীবন নিয়ে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়।