তুরস্কে ভূমিকম্প
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪১ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১১ পিএম
তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে দেশটির রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সেহেলী সাবরিন বলেন, ‘বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ২১ জনকে আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
গত সোমবার সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। মৃতদের সংখ্যা তুরস্কে কমপক্ষে ১২ হাজার ৮৭৩ জন, আর সিরিয়ায় ৩ হাজার ১৬২ জন বলে দেশ দুটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। মৃতের সংখ্যা আরও বাড়বে।
এখনও নিখোঁজ রয়েছে অনেক মানুষ। জোর উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা।