× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যমান সীমানাকে খসড়া হিসেবে প্রকাশ আগামী সপ্তাহে : ইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৩ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন। ফাইল ফটো

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন। ফাইল ফটো

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান সীমানাকে খসড়া হিসেবে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহের মধ্যে এই খসড়া প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমানা ছিল তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে এবং বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যে যে সকল দাবি আপত্তি উত্থাপিত হবে, সেগুলো এবং ইতিমধ্যে অনেকেই নিজ উদ্যোগে যে সমস্ত আবেদন দিয়েছেন সে সমস্ত আবেদন নিয়ে শুনানি আন্তে বিধিবিধানের আলোকে আমাদের চূড়ান্ত বিভক্তি এলাকা ঘোষণা করা হবে।’

সংসদীয় আসনে কাটাছেঁড়া হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি হবে মূলত প্রাপ্ত আবেদনের সংখ্যার ওপরে। কারণ আমরা ফয়সালাটা চূড়ান্তভাবে প্রকাশ করব আগেরটা। এর পরে নির্দিষ্ট সময়ের মধ্যে যে আবেদনগুলো আসবে সে আপত্তি এবং ইতিমধ্যে নিজ থেকে যে আবেদনগুলো পড়েছে, সেগুলো শুনানি আন্তে আমরা বলতে পারব, আসলে কয়টায় কী হয়েছে।’

খসড়া দ্রুতই প্রকাশ করা হবে জানিয়ে জাহাংগীর আলম বলেন, ‘আমরা আগামী সপ্তাহের মধ্যেই করে দেব। আগে তো মানুষকে জানাতে হবে। তারপর তাদের কোনো আপত্তি থাকলে তার ওপর শুনানি হবে। এরপর যে আইন আছে, প্রথম হচ্ছে ভৌগোলিক অখণ্ডতা, তারপর আঞ্চলিক অবিভাজ্যতা, তারপর প্রশাসনিক এলাকা চতুর্থত জনসংখ্যার ঘনত্ব। এ সবগুলোর বিবেচনায় নিয়ে যদি প্রয়োজন হয় সংশোধন হবে। না হলে হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা