× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্কে ভূমিকম্প

ক্ষতিগ্রস্ত এলাকার বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগের অনুরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৪ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৬ এএম

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনপদ। ছবি : সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনপদ। ছবি : সংগৃহীত

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ক্ষতিগ্রস্ত অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিদের তাদের বর্তমান অবস্থা জানাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস। সোমবার রাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদানা, গাজিয়ানতেপ, মালাতিয়া, দিয়ারবাকির, হাতায়, আদিয়ামান, ওসমানিয়ে ও সানলিউরফায় বসবাসরত/অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তাদের বর্তমান অবস্থা সম্পর্কে দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ/অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

যাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে-  চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. রফিকুল ইসলাম, যার ফোন নম্বর +৯০-৫৪৬-৯০৫-০৬৪৭ এবং ব্যক্তিগত কর্মকর্তা মো. আবুল বাশার, যার ফোন নম্বর  +৯০-৫৩৮-৯১০-৯৬৩৫।

এর আগে ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মেদ নুর-আলম সোমবার রাত সাড়ে আটটার দিকে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, আজাজ শহরে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

তিনি জানান, দক্ষিণাঞ্চলীয় প্রদেশের খাহরামানমারাসে ভূমিকম্পে দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তারা হলেন নূরে আলম ও মো. রিংকু। তারা দুজনই শিক্ষার্থী। তারা যে ভবনে থাকতেন সেটি বিধ্বস্ত হয়েছে। তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।  

কয়েক দশকের ইতিহাসের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। সোমবার ভোরের দিকে আঘাত হানা রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখনও অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা