× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৩ পিএম

ঠাকুরগাঁওয়ে ১২টি মন্দিরে এক রাতে ভাঙা হয় ১৪টি প্রতিমা। ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে ১২টি মন্দিরে এক রাতে ভাঙা হয় ১৪টি প্রতিমা। ফাইল ছবি

ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গীতে গত শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। 

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে সোমবার কমিশন এক বিবৃতি দেয়। 

বিবৃতিতে বলা হয়, গত শনিবার রাতে উপজেলার ধনতলা ইউনিয়নের আটটি, পাড়িয়া ইউনিয়নের তিনটি ও চাড়োল ইউনিয়নের একটি মন্দিরের ওই ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। রবিবার সকালে স্থানীয় লোকজন মন্দিরের প্রতিমাগুলো ভাঙচুরের ঘটনাটি দেখতে পান। 

কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মুক্তি সংগ্রামের মূল চেতনা জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র যা পরে সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতিতে রূপান্তরিত হয়েছে। স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক মানবাধিকার। কিছু কুচক্রি মহল দেশের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে বলে প্রতীয়মান। যা অত্যন্ত নিন্দনীয়। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদান করা না হলে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।’

এ অবস্থায় ওই ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা