× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাথাপিছু আয় ও জিডিপি কমেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৭ পিএম

মাথাপিছু আয় ও জিডিপি কমেছে

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কিছুটা কমে এখন ৭ দশমিক ১০ শতাংশে দাঁড়িয়েছে। পাশাপাশি দেশের মানুষের মাথাপিছু আয় ৩১ ডলার কমে দুই হাজার ৭৯৩ ডলারে নেমে এসেছে। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) ২০২১-২২ অর্থবছর শেষ হওয়ার সাত মাস পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে এই তথ্য তুলে ধরা হয়েছে। ডলারের মূল্যবৃদ্ধির কারণে মূলত এই অবস্থার সৃষ্টি হয়েছে।

দেশের জিডিপির পরিমাণ বেশ প্রশংসনীয়ই ছিল। সর্বশেষ বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা সফরের সময়েও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করেছিলেন। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। এর আগে গত ১৪ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, সাময়িক হিসাবে মাথাপিছু আয় দুই হাজার ৮২৪ ডলার এবং জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ। তবে প্রকাশিত তথ্যে, মাথাপিছু আয়ের পাশাপাশি জিডিপি প্রবৃদ্ধিও কমেছে।

এ বিষয়ে বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিনিয়োগ কমেছে। সব মিলিয়েই জিডিপি প্রবৃদ্ধি খানিকটা কমেছে। এর ফলে মাথাপিছু আয়ও ৩১ ডলার কমে গেছে । বৈশ্বিক প্রেক্ষাপটে এই প্রবৃদ্ধি ‘খুবই ভালো’ উল্লেখ করে তিনি বলেন, ‘৭ দশমিক ১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি এটাই প্রমাণ করে যে, বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বিশ্বের যেকোনো দেশের চেয়ে অবস্থা ভালো।’

করোনার মধ্যে ২০২০-২১ অর্থবছরের ৭ শতাংশের মতো জিডিপি প্রবৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদসহ বিশ্লেষকদের মধ্যে ছিল ব্যাপক সংশয়। সেই সংশয়ের মধ্যেই সাময়িক হিসাবে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ওই অর্থবছরই সোয়া ৭ শতাংশ হয়েছিল। তবে গত ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ঋণ অনুমোদনের পর দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির হিসাবে, চলতি ২০২২০-২৩ অর্থবছরের শেষ নাগাদ জিডিপির প্রবৃদ্ধি নেমে দাঁড়াবে ৫ দশমিক ৫ শতাংশে। জিডিপি যে কমবে, সে ইঙ্গিত এর আগে বিশ্বব্যাংকও পূর্বাভাস দিয়েছিল। তবে ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি আবার আগের ধারায় ফিরবে বলেও জানিয়েছে আইএমএফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা