× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজেসি’র দখলকৃত জমির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের সুপারিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২০ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ পাট করপোরেশনের (বিজেসি) বেদখলে থাকা জমি পুনরুদ্ধার এবং দখলকৃত জমির সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে অবৈধ দখলে থাকা অব্যবহৃত জমি বিক্রি করে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখার কথাও বলা হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মির্জা আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার খাদিজাতুল আনোয়ার, তামান্না নুসরাত (বুবলী) এবং মোহাম্মদ হাবিব হাসান অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) বন্ধকৃত ১৬টি মিল পিপি’র মাধ্যমে চালু করার বিষয়ে সর্বশেষ অগ্রগতি; বিজেসি’র সার্বিক কার্যক্রম; বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় গৃহীত প্রকল্পের বিষয়ে সর্বশেষ অগ্রগতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া, বিগত সভায় গৃহীত সুপারিশ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

বিটিএমসি’র বন্ধ ১৬টি মিল পিপি’র মাধ্যমে চালুর কার্যক্রম আশানুরূপ অগ্রগতি হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। এর মধ্যে কাদেরীয়া টেক্সটাইল মিলস খুব দ্রুত চালু করা হবে এবং আগামী ১৪ ফেব্রুয়ারি চারটি মিলের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে সভায় অবহিত করা হয়।

এছাড়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় গৃহীত প্রকল্পসমূহ এবং টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রমের ব্যয় ও সময় বৃদ্ধি না করে দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্য এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।          

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা