প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৮ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৫ পিএম
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সাইডলাইনেই তারা দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হন হিনা রাব্বানি ও আব্দুল মোমেন। ছবি : টুইটার
পাকিস্তানের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড.
এ কে আব্দুল মোমেনের। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান
আহমেদ সিদ্দিকি।
এক টুইটবার্তায়
হাইকমিশনার ইমরান পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর
সৌজন্য সাক্ষাতের ছবি প্রকাশ করে ক্যাপশনে জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক
সহায়তার বিষয়ে আলোচনা করেছেন তারা।
শ্রীলঙ্কার
৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে কলম্বো সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। গত বৃহস্পতিবার দুপুরে ৩ সদস্যের সফরসঙ্গী নিয়ে ঢাকা ছাড়েন তিনি।
একই উদ্দেশে
কলম্বোতে অবস্থান করছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানিও। স্বাধীনতা
দিবসের অনুষ্ঠানের সাইডলাইনেই তারা দ্বিপক্ষীয় আলোচনায় মিলিত হলেন।
হাইকমিশনার
ইমরান দুই দেশের মন্ত্রীর বৈঠককে ‘সুন্দর ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়া’ হিসেবে বর্ণনা
করেছেন।
গত বছর হিনা
রাব্বানির ঢাকায় আসার কথা ছিল। শেষ মুহূর্তে সে সময় পাকিস্তানের তরফ থেকে সফর বাতিল
করা হয়।