× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় কমিটির সভা

বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫৮ পিএম

সংগৃহীত ফটো

সংগৃহীত ফটো

‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটি’ গঠনের এক মাস ১৪ দিন পর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্তও হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সচিব ও দপ্তর প্রধানসহ কমিটির ২৭ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, বায়ুমানের তারতম্য নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠন করতে হবে। নির্মাণ কার্যক্রমের সৃষ্ট বায়ুদূষণ, অবৈধ ইটভাটা, গাড়ীর কালো ধোঁয়া বিশেষ করে বড় বড় নির্মাণ কার্যক্রমের দূষণের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করতে হবে।

এ ছাড়া রাস্তায় পানি ছিটানোসহ রাস্তার ধুলাবালি পরিস্কারের ব্যবস্থা গ্রহণ এবং পৌরবর্জ্য পোড়ানোর বিরুদ্ধে সিটি করপোরেশন নিয়মিত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। না ঢেকে খোলা ট্রাকে যাতে মাটি, বালু, ময়লা পরিবহন করতে না পারে সে বিষয়ে বিআরটিএ ও পুলিশ বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। 

গত বছরের ১৯ ডিসেম্বর কমিটি গঠনের দেড় মাস পর কেন সভার আয়োজন জানতে চাইলে কমিটির সদস্য অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা তো কাজ করছি, বসে নেই। আর এ সময়ে ঢাকাসহ পুরো দেশের বায়ুর অবস্থা নাজুকই থাকে। এটি সাধারণ বিষয়। এ মূহুর্তে ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।’ 

তিনি আরও বলেন, সভা দেরি হওয়ার কারণই হচ্ছে এখানে সবাইকে নিয়ে মিটিং করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের ২৭ জন সচিবসহ অন্যান্য কর্মকর্তা যুক্ত। সকলের সময়-সুযোগের ব্যাপার আছে।

কবে নাগাদ কারিগরি কমিটি গঠিত হবে জানতে চাইলে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই হবে।

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমানকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, বায়ুদূষণকারী পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটকে সহজলভ্য ও গ্রহণযোগ্য করার জন্য করণীয় নির্ধারণ বিষয়ে একটি সুপারিশমালা প্রণয়ন ও দাখিল করতে হবে। সকল মন্ত্রণালয়ের অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নকালে দূষণ নিয়ন্ত্রণে সকল সচিবকে কার্যকর ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা