প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৩:৪৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৪:২০ পিএম
ফাইল ফটো
বাংলাদেশ থেকে সার্বিয়া কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘সাড়ে চার হাজার কর্মী পাঠানোর জন্য সার্বিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। এবং তারা ভিসা দিয়েছে। নির্মণখাত, কৃষি এবং ইলেকট্রনিক এই তিন খাতে এসব কর্মী নেওয়া হবে। আগামীতে আরও কর্মী নেওয়া হবে বলে আগ্রহ প্রকাশ করেছেন তারা।’
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রমনায় ফরেন সার্ভিস একাডেমির একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
ভারতে অবস্থিত সার্বিয়ার রষ্ট্রদূত বাংলাদেশে এসেছিলেন। তার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বিয়া বাংলাদেশের চামড়াজাত পণ্য কিনে। তারা এগুলো ইতালি ও জর্মান থেকে কিনে থাকে। সার্বিয়ার সঙ্গে কীভাবে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করা যায় দ্বিপাক্ষিক এ বিষয়ে নিয়ে আলাপ আলোচনা হবে।