× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিম নিয়ে কারসাজিকারীদের খোঁজা হচ্ছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২ ১৫:৫৮ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২২ ১৬:৫৮ পিএম

ডিম উৎপাদক ও ডিম ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা। ছবি : প্রবা

ডিম উৎপাদক ও ডিম ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সভা। ছবি : প্রবা

অস্বাভাবিকভাবে ডিম ও মুরগির দাম বৃদ্ধিতে যাদের অদৃশ্য হাত কাজ করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

বুধবার (২৪ আগস্ট) ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ে ডিম উৎপাদক ও ডিম ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

সফিকুজ্জামান আরও বলেন, 'অতিমুনাফার সুযোগ খুঁজে বেড়ায় অসাধু ব্যবসায়ীরা। তাদের দৌরাত্ম্য কমাতে সবাইকে সচেতন হতে হবে। এই কয়েকদিনে যেসব মুনাফালোভী ব্যবসায়ী ভোক্তাদের কাছে থেকে অধিক অর্থ হাতিয়ে নিয়েছে তাদের বিস্তারিত প্রতিবেদন শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।'

আলোচনায় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, 'ডিমের বাজারে অভিযানের সময় দেখা যায় কোনো বিক্রেতাই দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখেননি। ব্যবসায়ীদের ইচ্ছামাফিক দামে ডিম বিক্রি করা হচ্ছে।'

সভায় উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যারাগন পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, 'ডিম ক্রয়-বিক্রয়ে দরকার সুনির্দিষ্ট নীতিমালা। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা বাড়বে।'

প্রবা/ইউরি/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা