× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পি কে হালদার আরও ১৪ দিনের কারা হেফাজতে

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২২ ১৯:৪৯ পিএম

পি কে হালদার আরও ১৪ দিনের কারা হেফাজতে

বাংলাদেশ থেকে টাকা পাচারের মামলার মূল অভিযুক্ত পি কে হালদারসহ ৬ জনকে আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ভারতের আদালত।

মঙ্গলবার (২১ জুন) পশ্চিমবঙ্গের কলকাতা নগর আদালতের আওতাভুক্ত বিশেষ আদালতের বিচারক জীবনকুমার সাধু এ নির্দেশ দেন।

১৪ দিনের কারা হেফাজত শেষে প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ও তার পাঁচ সহযোগীকে আগামী ৫ জুলাই আদালতে পেশ করা হবে।

সবশেষ ৭ জুন পি কে হালদারসহ ৬ জনকে ১৪ দিনের কারা হেফাজতের নির্দেশ দিয়েছিলেন আদালত। এ হেফাজতের মেয়াদ শেষে আজ ছয়জনকে আদালতে তোলা হয়। আদালতের আজকের নির্দেশে তারা আরও ১৪ দিনের কারা হেফাজতে থাকবেন।

সাড়ে তিন হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে পালিয়ে যান পি কে হালদার। গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা পি কে হালদারের পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে রাজ্যের বিভিন্ন স্থানে পি কে হালদারের প্রাসাদসম বাড়িসহ অনেক সম্পদের সন্ধান পায়।

গত ৭ জুন ইডি আদালতকে জানায়, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন এলাকায় পি কে হালদারসহ তার সহযোগীদের ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে তারা। পি কে হালদার ও তার সহযোগীদের ৩০০ কোটি টাকার সম্পদ পাওয়ার কথাও আদালতকে জানিয়েছেন ইডি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা