× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাথাপিছু আয় বাড়াতে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৫:০০ পিএম

সালমান এফ রহমান। ফাইল ফটো

সালমান এফ রহমান। ফাইল ফটো

বাংলাদেশের মাথাপিছু আয় ২০৪১ সালে ১২ হাজার ডলারে উন্নীত করার ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার মাথাপিছু আয় ২০৪১ সালে ১২ হাজার ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী একটি লক্ষ্য দিয়েছেন আমাদের সামনে, সেটি হলেও স্মার্ট বাংলাদেশের লক্ষ্য।

‘আমরা জেলা প্রশাসকদের বলেছি মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করতে হলে কাজটি শুরু করতে হবে স্থানীয় পর্যায় থেকে। এ জন্য জেলা প্রশাসকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।’

সালমান এফ রহমান বলেন, আমি মনে করি কৃষি এবং টেকনোলজি এই দুই খাতের দিকে যদি জোর দেওয়া যায় তাহলে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করা সম্ভব।

তিনি কিছু শঙ্কার কথা উল্লেখ করে বলেন, পাকিস্তান এবং শ্রীলঙ্কা আমাদের অন্তত ২০ থেকে ২৫ বছর আগে এলডিসিভুক্ত দেশের তালিকা থেকে বের হয়ে আসে। কিন্তু এখন তাদের অবস্থা আমাদের চেয়েও খারাপ।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা এবং টেকনোলজিতে যোগ দিলে আমরা উন্নত দেশে পরিণত হতে পারি। এ জন্য সব জমিকে চাষাবাদ এর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সালমান এফ রহমান বলেন, এখন থেকে কৃষ জমিতে আর বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে না। এমনকি খাস জমি যদি চাষাবাদ হয় তাহলেও সেখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে না।

জেলা প্রশাসকরা জ্বালানি সংকট এবং তাদের এলাকার সামাজিক সমস্যার কথা তুলে ধরেছেন বলেও তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা