× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশি চাল প্লাস্টিকের বস্তায় ভরে বিক্রি করলে জব্দের নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ১৩:১৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশি চাল প্লাস্টিকের বস্তায় ভরলেই জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। বুধবার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন থেকে বেরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর এ কথা জানান।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে কিছু চাল আমদানি করা হয়েছে। এসব চাল প্লাস্টিকের বস্তায় বাংলাদেশে এসেছে। সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী প্লাস্টিকের বস্তায় দেশীয় চাল ভরে বিক্রি করছেন। আমরা কঠোরভাবে বলেছি এসব চাল যেন জব্দ করা হয়।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি পাটকলগুলো সরকারের হাতে রেখে বেসরকারি ব্যবস্থাপনায় চালানোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। ইতিমধ্যে ৬টি পাটকলের দরপত্র পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ ধরনের আরও ১১টি পাটকলের দরপত্র খোলা হবে।

তিনি বলেন, পাটের বিকল্প পলিথিন ব্যাগ ব্যবহারে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে। পাট পণ্য ব্যবহারের মাধ্যমে সে অবস্থা থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা