× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

’জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঘুরে দাঁড়াব’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ২৩:৫৮ পিএম

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। ফাইল ফটো

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। ফাইল ফটো

'মানবাধিকার শব্দটি শ্বাশত। ন্যায্য দাবির প্রকাশই অধিকার। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঘুরে দাড়াব। শুধু আনুষ্ঠানিকতার প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসব। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করব।' সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় এমন আশা ব্যক্ত করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১১টায় গণমাধ্যমের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। আলোচনার বিষয় ছিল 'মানবাধিকার সুরক্ষায় গণমানুষের প্রত্যাশা।' 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। তিনি বলেন, ক্ষমতাবান ব্যক্তিরা তাদের সম্পদ বৃদ্ধির জন্য মানবাধিকার লঙ্ঘন করে। এ ব্যাপারে নতুন কমিশনের ভূমিকা রাখতে হবে। গ্রামে নারীরা পিছিয়ে আছে। তারা নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। তাদের দিকে কমিশনের নজর দিতে হবে। 

বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। সভাপতিত্বে করেন কমিশনের সদস্য সেলিম রেজা।

বর্তমান মানবাধিকার কমিশন ৬ষ্ঠ কমিশন। দায়িত্ব গ্রহণের ১১৪ দিন পর গণমাধ্যমের সঙ্গে কথা বলল কমিশন। গণমাধ্যম হলো সমাজের দর্পণ। দেশের মানুষের মানবাধিকার রক্ষার জন্য গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন কমিশনের চেয়ারম্যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা