× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:২০ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করে নির্বাচন ভবনে এসে এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে কমিশনের পক্ষ থেকে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার বাধ্যবাধকতা রয়েছে। আমরা সাক্ষাৎ করেছি, মতবিনিময় করেছি। আমাদের সাক্ষাৎটা সংক্ষিপ্ত ছিল। এরপর সিদ্ধান্ত হয়েছে, অচিরেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, সিইসি নন।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, বুধবার সকাল ১১টায় নির্বাচন কমিশন সভা করব। সভা করে আমরা তফসিলটা উন্মুক্ত করব, তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন।

এর আগে বেলা ২টায় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন সিইসি। এ সময় ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে সিইসি থাকেন নির্বাচনী কর্মকর্তা।

সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে।

 রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা নিশ্চিত।

সবশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয় ২০১৮ সালের ২৫ জানুয়ারি। সে সময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও প্রার্থী একজন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল শেষ হবে তার শেষ মেয়াদ।

এবার ২৩ জানুয়ারি থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা