× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সংশোধন বিল পাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৯:৩২ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৯:৫১ পিএম

জাতীয় সংসদ।

জাতীয় সংসদ।

জাতীয় সংসদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল পাস হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ সৃষ্টি হওয়ায় মূলত ২০১৬ সালের এ আইনে সংশোধনী আনা হয়।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার তথ্য তুলে ধরেন। তারা নার্সের অভাবে রোগীরা সেবা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা কম। মোট চিকিৎসকের তিনগুণ নার্স প্রয়োজন। নার্সের সংখ্যা বাড়ানোর কার্যক্রম চলছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন-২০১৬ বলবৎ হওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নামে দুটি পৃথক বিভাগ সৃষ্টি হওয়ায় এই আইনে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’-এর জায়গায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ’ প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। 

এ ছাড়া ‘বাংলাদেশ নার্সিং কাউন্সিল’-এর পরিবর্তে ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল’, ‘সেবা পরিদপ্তর’-এর জায়গায় ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর’, স্বাস্থ্য অধিদপ্তরের জায়গায় স্বাস্থ্যসেবা অধিদপ্তরসহ কয়েকটি পদের নাম পরিবর্তন হওয়ায় আইনটি সংশোধন করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা