× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনির্দিষ্টকাল ইভিএমের জন্য অপেক্ষা নয় : ইসি আনিছুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৩:০০ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৩:৩৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) নতুন প্রকল্পের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

সোমবার (২৩ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

আনিছুর রহমান বলেন, অনির্দিষ্টকালের জন্য ইভিএমের অপেক্ষা করবে না ইসি। ফেব্রুয়ারির ১ তারিখে কয়েকটি সংসদীয় আসনে উপনির্বাচন আছে। তারপর বসে কতটি আসনে ব্যালট আর কতটি আসনে ইভিএম ব্যবহার করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইভিএমের নতুন প্রকল্প পাস হলেও ১৫০ আসনে তা ব্যবহার করা যাবে কি নাজানতে চাইলে তিনি বলেন, সেটি এখনই বলা যাবে না।

তাদের কাছে যে ইভিএম আছে সেগুলোর কিউসি করা হচ্ছে বলে জানান ইসি আনিছুর রহমান।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা