× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বব্যাংকের এমডি ট্রটসেনবার্গ ঢাকা আসছেন আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১০:১৪ এএম

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেছেন, ‘জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে নাটকীয়ভাবে দারিদ্র্য কমিয়েছে বাংলাদেশ। দেশটি বিশ্বকে দেখিয়েছে কীভাবে জলবায়ুর ক্ষতি পুষিয়ে দারিদ্র্য কমানো যায়। একই সঙ্গে মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়নেও বিশেষ ভূমিকা রেখেছে তারা।’

বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (২১ জানুয়ারি) তিন দিনের সফরে প্রথমবারে মতো ঢাকা আসছেন ট্রটসেনবার্গ। এর এক দিন আগে গতকাল শুক্রবার এ-সম্পর্কিত এক বার্তায় এসব কথা বলেন তিনি।

ঢাকায় বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় এসে আগামীকাল রবিবার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন ট্রটসেনবার্গ। তা ছাড়া বাংলাদেশ এবং বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপনে অংশ নেবেন তিনি।

এ বিষয়ে অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ এক বার্তায় বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের অংশীদারিত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়নযাত্রার অংশ হতে পেরে গর্বিত। আমি আমার সফরের জন্য এবং এই সাফল্য সরাসরি দেখার জন্য অপেক্ষা করছি।’

ভ্যান ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিশ্বব্যাংকের সহায়তায় হওয়া প্রকল্পগুলো পরিদর্শন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের অন্যতম বিশ্বব্যাংক। এরপর থেকে ব্যাংকটি প্রায় ৩৯ বিলিয়ন ডলার অনুদান বা রেয়াতি ঋণ হিসেবে বাংলাদেশকে দিয়েছে। বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) বৃহত্তম কর্মসূচি চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা