× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুস্টার ডোজ নেওয়ার ছয় মাস পর কমে অ্যান্টিবডি : বিএসএমএমইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ১৩:৫৩ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২২ ১৪:১৬ পিএম

বুস্টার ডোজ নেওয়ার ছয় মাস পর কমে অ্যান্টিবডি : বিএসএমএমইউ

বুস্টার ডোজের টিকা নেওয়ার ছয় মাস পর শরীরের অ্যান্টিবডি কমে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সোমবার (২২ আগস্ট) এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

উপাচার্য জানান, গত এক মাসে প্রথম ও দ্বিতীয় ডোজ করোনার টিকা নেওয়া ২২৩ জনের ওপর পরিচালিত এক গবেষণায় ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে ছয় মাস পর অ্যান্টিবডি কমতে থাকে। তাদের মধ্যে ৭৩ শতাংশের অ্যান্টিবডির মাত্রা হ্রাস পেয়ে ৬৭৯২ এইউ/এমএল থেকে ৩৯৬৩ এইউ/এমএল পর্যন্ত নেমে এসেছে। এ সময় দুজনের শরীরে কোনো অ্যান্টিবডি পাওয়া যায়নি।    

তবে বুস্টার ডোজগ্রহীতাদের শরীরে অ্যান্টিবডি ফের বৃদ্ধি পায় উল্লেখ করে তিনি বলেন, অ্যান্টিবডির মাত্রা ২০৮৭৮ এইউ/এমএল পর্যন্ত উঠেছে। কিন্তু ছয় মাস পর তা কমে ১০৬৭৫.৭ এইউ/এমএল পর্যন্ত নেমেছে। তবে যাদের করোনা আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে তাদের মধ্যে অ্যান্টিবডির মাত্রা বেশি। তাদের রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটসহ অন্য কিছুতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। 

বুস্টার ডোজের পরও চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ প্রয়োজন কি না তা নিরূপণে এ গবেষণা করা হয়েছে বলে উল্লেখ করেছেন গবেষণা দলের প্রধান ও হেমাটোলজি বিভাগের সভাপতি অ্যধাপক ডা. সালাহউদ্দিন শাহ।

প্রবা/আরএম/এসআর
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা