× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী সপ্তাহে বাড়ছে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ২১:১৭ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ২১:৪৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম রুটে চলা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রুটে চলা সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। সংগৃহীত

চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের এসি (স্নিগ্ধা) টিকিটের ভাড়া ৭০ টাকা ও ননএসি (শোভন চেয়ার) টিকিটের ভাড়া ২৫ টাকা বাড়ছে। আগামী ২৫ জানুয়ারি থেকে এই বাড়তি ভাড়া কার্যকর হবে। শোভন চেয়ার শ্রেণির ভাড়া ৩৮০ টাকা থেকে বাড়িয়ে ৪০৫ টাকা করা হয়েছে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সিটের ভাড়া ৬৩০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। 

বুধবার (১৮ জানুয়ারি) প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে চলা সোনার বাংলা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস; দুটি ট্রেনের সুযোগ-সুবিধা একই। কিন্তু এতদিন সোনার বাংলা এক্সপ্রেসের চেয়ে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া কম ছিল। তাই দুটি ট্রেনের একই ভাড়া নির্ধারণ করা হয়েছে।’

রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভাড়া সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সমন্বয় করার বিষয়ে ৩ জানুয়ারি অনুমোদন দেয় রেলপথ মন্ত্রণালয়। এরপর ১৫ জানুয়ারি রেল ভবন থেকে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তাকে এই দুটি ট্রেনের ভাড়া সমন্বয় করার জন্য চিঠি দেওয়া হয়।

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকে সোমবার।

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন বিকাল ৫টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আবার সকাল ৭টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। দুটি ট্রেনই চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করতে সোয়া পাঁচ ঘণ্টা সময় নেয়। বিরতিহীন হওয়ায় যাত্রীদের কাছে এই দুটি ট্রেনের টিকিটের চাহিদা বেশি।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা