× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-রুয়ান্ডার বিমান চলাচল চুক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩ ১৪:২৬ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩ ১৪:৩৩ পিএম

বাংলাদেশ ও রুয়ান্ডা বিমান চলাচল চুক্তি স্বাক্ষর করেছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও রুয়ান্ডা বিমান চলাচল চুক্তি স্বাক্ষর করেছে। ছবি : সংগৃহীত

যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে সরাসরি বিমান চলাচলের চুক্তি সই হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও দেশটিতে অবস্থিত রুয়ান্ডার হাইকমিশনার বৃহস্পতিবার নথিতে স্বাক্ষর করেন।

বিমান চলাচল চুক্তি বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ব্যাপক অবদান রাখবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে‘বাংলাদেশ সরকার কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, পররাষ্ট্র অফিসের পরামর্শ এবং দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন খাতে রুয়ান্ডার সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে।’

এতে আরও বলা হয়েছেবাংলাদেশ থেকে রুয়ান্ডায় দ্বিপক্ষীয় সফরের আয়োজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনারও উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা