প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩ ২০:৫০ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩ ২১:৪২ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ছবি : প্রবা
অনলাইন পোর্টালের কার্যক্রমে মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে বলে সংসদকে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার নিবন্ধিত অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টিসহ ৩৪৬টি অনলাইন পোর্টাল রয়েছে।
তিনি আরও বলেন, অনলাইন পোর্টালের কার্যক্রম মনিটরিংয়ের জন্য তথ্য অধিদপ্তর গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া বা বিকৃতি খবর (ফেক নিউজ) মনিটরিং ও এর সত্যতা যাচাইয়ের জন্য পৃথক দুটি কমিটি কাজ করছে।