× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপিএলে 'পদ্মা সেতু' বই নিয়ে আলোচনা

‘অন্য কোনো সেতুর সঙ্গে এটির নির্মাণ ব্যয়ের তুলনা ঠিক হবে না’

প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২২ ২২:৩৭ পিএম

আপডেট : ২০ জুন ২০২২ ২২:৩৮ পিএম

এনায়েত চৌধুরীর  ‘পদ্মা সেতু’ বইয়ের ওপর আলোচনা

এনায়েত চৌধুরীর ‘পদ্মা সেতু’ বইয়ের ওপর আলোচনা

'পৃথিবীর অন্য কোনো সেতু নির্মাণের সঙ্গে পদ্মা সেতুর নির্মাণকাজের তুলনা করা ঠিক হবে না। কারণ একেক সেতুর বাস্তবতা ও বৈশিষ্ট্য একেক রকম। এক প্রকল্পের ব্যয়ের সঙ্গে অন্য প্রকল্পের হিসাব ঐকিক নিয়মের হিসেবে করলে তুলনা সঠিক হবে না। সব হিসাব দৈর্ঘ্য বিবেচনায় করা যায় না। যেমন- এমআরটি-৯৬-এর দৈর্ঘ্য ২০ কিলোমিটার, সেখানে খরচ হচ্ছে ২০ হাজার কোটি টাকা। আর পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার হলেও খরচ ৩০ হাজার কোটি টাকা। পরিবেশ, মাটি ও প্রকৌশলগত বিষয়ের বাস্তবতার কারণেই পদ্মা সেতুর নির্মাণ খরচ এ রকম হয়েছে।'

গতকাল রোববার বিকেল চারটায় ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) ও প্রকৃতি পরিচয়-থেকে যৌথভাবে প্রকাশিত মো. এনায়েত চৌধুরীর  ‘পদ্মা সেতু’ বইয়ের ওপর আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য আব্দুল জব্বার খান এ কথা বলেন। ইউপিএলের গ্রিন রোডের কেন্দ্রীয় কার্যালয়ে এ আালোচনা সভা হয়।

এনায়েত চৌধুরীর  ‘পদ্মা সেতু’ বইয়ের ওপর আলোচনা

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সাবেক প্রধান সমন্বয়ক এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেল সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আবু সৈয়দ মো. মাসুদ বলেন, পদ্মা সেতু নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, কনসালটেন্সির দিক থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কনসালটেন্ট বিভাগ এবং নির্মাণকাজে চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং ভালোভাবে কাজ করেছে। সবার সমন্বিত চেষ্টায় এই প্রকল্পের কাজ সফল হয়েছে।

এ ছাড়া আলোচনায় অংশ নেন ‘আমাদের গ্রাম’র পরিচালক রেজা সেলিম, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন, প্রকৃতি পরিচয়ের কর্ণধার আরিফুল ইসলাম প্রমুখ। আলোচকরা বলেন, মো. এনায়েত চৌধুরীর লেখা  ‘পদ্মা সেতু’ বইটি বাংলাদেশের মেগা প্রকল্পের ‘প্রসেস ডকুমেন্ট’ হয়ে ইতিহাসে থেকে যাবে। সাধারণত এ কাজটি এ ভূখণ্ডে করা হয় না বলে এদেশের মানুষ ইতিহাসবিমুখ জাতি হিসেবে পরিচিত হয়েছে। তা ছাড়া বইটিতে প্রচুর কারিগরি কারিগরি তথ্য রয়েছে, যা সাধারণ পাঠকের কৌতূহল মেটাবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা