× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইজতেমা : গাড়ি চলাচলে থাকছে যেসব নির্দেশনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ২০:৫৪ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ২১:৫০ পিএম

ইজতেমার এক দিন আগেই তুরাগ তীরে মুসল্লিদের ঢল। প্রবা ফটো

ইজতেমার এক দিন আগেই তুরাগ তীরে মুসল্লিদের ঢল। প্রবা ফটো

ঢাকার অদূরে টঙ্গীর তুরাগতীরে শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা। আগত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে খিলক্ষেত থেকে আব্দুল্লাহপুর ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশে গাড়ি পার্কিং করা যাবে না বলে জানিয়েছে পুলিশ।

ইজতেমা উপলক্ষে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) একটি বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে যান চলাচল ও পার্কিং সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। 

ইজতেমার প্রথম পর্ব শেষ হবে ১৫ জানুয়ারি (রবিবার)। এরপর ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব শেষ হবে ২২ জানুয়ারি।

গাড়ি পার্কিং 

খিলক্ষেত থেকে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশে গাড়ি পার্কিং করা যাবে না। আগত মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে স্থান নির্ধারণ করেছে পুলিশ। 

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের গাড়ি উত্তরা ১৬ নম্বর সেক্টরের বিজিএমইএ ভবন এবং ৫, ১০ ও ১১ নম্বর সেক্টরের ব্রিজের ঢালে পার্কিং করতে হবে।

সিলেট বিভাগের গাড়ি উত্তরা ১৫ নম্বর সেক্টর এবং ২ নম্বর সেক্টরের ব্রিজের ঢাল থেকে উলোদাহা মাঠ পর্যন্ত। 

খুলনা বিভাগের গাড়ি উত্তরা ১৭ ও ১৮ নম্বর সেক্টরের বউবাজার মাঠে। 

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের গাড়ি প্রত্যাশা হাউজিংয়ে। 

বরিশাল বিভাগের গাড়ি ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশনে এবং ঢাকা মহানগরীর গাড়ি ৩০০ ফিট রাস্তা এলাকার খালি জায়গায় পার্কিং করতে বলা হয়েছে। 

ডাইভারশন হবে যেসব স্থানে

দুই আখেরী মোনাজাতের দিন ভোর ৪টা থেকে কিছু স্থানে ডাইভারশন দেবে পুলিশ। ডাইভারশন পয়েন্টগুলো হলো- ধউর ব্রিজ, ১৮ নম্বর সেক্টর পঞ্চবটী ক্রসিং, পদ্মা ইউলুপ, ১২ নম্বর সেক্টর খালপাড়, মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন ব্লু ক্রসিং, প্রগতি সরণি (বিশ্বরোড), কুড়াতলী ফ্লাইওভার লুপ-২, মহাখালী ফ্লাইওভার পশ্চিম পার্শ্ব, মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং, আশুলিয়া বাজার ক্রসিং

ডাইভারশন চলাকালীন যানবাহন চলাচল

আখেরী মোনাজাতের আগের রাত ২টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক, কভার্ডভ্যান ও অন্যান্য ভারী যানবাহন আব্দুল্লাহপুর, ধউর ব্রিজ মোড় পরিহার করে মহাখালী-বিজয় সরণী-গাবতলী হয়ে চলাচল করবে।

আগুলিয়া থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহন আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

মহাখালী বাসটার্মিনাল থেকে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব যানবাহন মহাখালী ক্রসিং-এ বামে মোড় নিয়ে বিজয় সরণী-গাবতলী দিয়ে চলাচল করবে।

আখেরী মোনাজাতের দিন ভোর ৪টা থেকে প্রগতি সরণি ক্রসিং-আব্দুল্লাহপুর-ধউর ব্রিজ-আগুলিয়া ক্রসিং-মিরপুর মাজার রোড থেকে বেড়িবাঁধ সড়ক, চিড়িয়াখানা থেকে বেড়িবাঁধ সড়ক এবং পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকা থেকে বেড়িবাঁধ সড়ক পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

আগামী ১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি উত্তরার বাসিন্দা, বিমান যাত্রী ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব যানবাহনের চালককে বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা