× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৩:১৯ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৪:০৯ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। ফাইল ছবি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। জাতীয় সংসদ ও আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর এ পদটি শূন্য হয়।

সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী শেরপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগের মেয়াদে সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১ নম্বর সদস্য করা হয়েছে মতিয়া চৌধুরীকে। তবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর ঘোষণার আগে এ বিষয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে চাচ্ছেন না।

জাতীয় সংসদের একটি সূত্রে জানা গেছে, আজ (১২ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বিষয়টির ঘোষণা আসতে পারে। আওয়ামী লীগের অন্য একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আস্থাভাজন মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করা হবে, আর এ কারণেই তাকে মন্ত্রিসভায় রাখা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা