× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উড্ডয়নের মুহূর্তে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মিনিট আগে

ফাইল ছবি

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে যাত্রা বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা পাওয়ার পর ফ্লাইটের পাইলট ইন কমান্ড উড্ডয়ন বাতিলের এ সিদ্ধান্ত নেন।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. কামরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রবিবার বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটির ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের আগমুহূর্তে ‘ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ’ হওয়ায় ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত আসে। সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন, যা এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা।

এতে আরও বলা হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং উড়োজাহাজের চাকার মধ্যে অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। নির্ধারিত সব প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে আসা হয় এবং যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন এবং তারা বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলার আরেকটি উড়োজাহাজে করে ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা করা হবে।

একই সঙ্গে এ ঘটনা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা