× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য ইউপি নির্বাচন সম্ভব নয়: সিইসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মিনিট আগে

আপডেট : ২৮ মিনিট আগে

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য ইউপি নির্বাচন সম্ভব নয়: সিইসি

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলোর ইতিবাচক অবস্থান রয়েছে বলে মনে করছে কমিশন।

তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে না। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে। এ কারণে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দলগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই কমিশনের লক্ষ্য। নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। সম্মিলিতভাবে সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

নির্বাচনের প্রতিটি ধাপ যেন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। এতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা