× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় সরকার নির্বাচন

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় আজ রবিবার শুরু হচ্ছে। প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ ১৫টি দলের সঙ্গে বসবে নিয়ন্ত্রক সংস্থাটি। গতকাল শনিবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, জামায়াত জোটের তিনটি দল মৌখিকভাবে রবিবারের মতবিনিময়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। এক্ষেত্রে ১৫টি দলের সঙ্গে বসতে পারে ইসি। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মতবিনিময় অনুষ্ঠিত হবে। এর আগে তিনি জানিয়েছিলেন, ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিন দিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ ১৯ দলকে আমন্ত্রণ জানানো হয়।

জানা গেছে, তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে ইসির। বর্তমানে নিবন্ধিত দল আছে ৫৯টি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও বাইরে রাখা হয়েছে।

ইসির তথ্য বলছে, ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আর ১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হয়েছে। তবে রবিবারের আয়োজনে যারা অংশ নিতে না পারবে তাদের জন্য পরবর্তীতে সুযোগ থাকছে।

ইসির ঘোষণা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা