× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের হুঁশিয়ারি হুইপ দুলুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দেশে আর কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড বা লুটপাট চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, সকল গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করবে সরকার।

ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

হুইপ দুলু বলেন, “আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। বিগত সরকারের আমলে দেশের মানুষকে জিম্মি করে বিপুল পরিমাণ সম্পদ লুণ্ঠন করা হয়েছে।” তাদের কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে দুলু বলেন, “কালো আইন ব্যবহার করে দীর্ঘ ১৮ বছর দেশের মানুষের বাক্‌স্বাধীনতা হরণ করা হয়েছিল। শেখ হাসিনার হাতে কখনোই দেশের গণতন্ত্র নিরাপদ ছিল না।”

তার ভাষ্য, দীর্ঘ সংগ্রামের পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে এবং দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। বিএনপি এই অর্জিত গণতান্ত্রিক ধারা কোনোভাবেই বিপন্ন হতে দেবে না।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা