× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের ৩৮ রেলস্টেশনে নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

দেশের ৩৮ রেলস্টেশনে নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ও থানায় নিরাপত্তা জোরদার করতে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

রেলপথে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মোতায়েন করা সদস্যদের পাশাপাশি ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুট্যান্ট মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশের গুরুত্বপূর্ণ ৩৮টি রেলওয়ে স্টেশন ও থানায় এসব সদস্য মোতায়েন করা হয়েছে।

মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুট্যান্ট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন। এর মাধ্যমে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রেল চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে পোশাকশ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনে তাদের পেশাদারিত্ব এরই মধ্যে দেশজুড়ে প্রশংসিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রায়ট কন্ট্রোলে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা