× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ছবি: এআই

ছবি: এআই

দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে (জেলায়) সর্বোচ্চ ৩ জন করে মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬২ হাজার ৮০৮ এবং নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৫৫৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ২৭২ জন এবং নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন উপসর্গযুক্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা