× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন কামরুল হাসান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৭ মিনিট আগে

মো. কামরুল হাসান।

মো. কামরুল হাসান।

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনাগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন।

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। গত ২৩ নভেম্বর ব্র্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। এতে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই অর্জন তার একার নয়, বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং সম্মানিত বিচারকমণ্ডলীর অবদানের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আড়াই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে দেশের এফএমসিজি খাতে পরিচিত মুখ হয়ে উঠেছেন কামরুল হাসান। ১৯৯৯ সালে গ্লোবাল বেভারেজ কোম্পানি লিমিটেডে যোগ দিয়ে ব্র্যান্ড মার্কেটিংয়ে কর্মজীবন শুরু করেন। সেখানে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে ভূমিকা রাখেন।

বিজনেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পর তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সিওও।

দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারজাত ও প্রতিষ্ঠায় তার ভূমিকা বিশেষভাবে স্বীকৃত। এ ছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য বাজারে প্রতিষ্ঠিত করতেও অবদান রেখেছেন তিনি।

সহকর্মীদের দায়িত্ব ও মালিকানাবোধ দেওয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে নেতৃত্বের মূলনীতি হিসেবে দেখেন কামরুল হাসান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা