× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে একাধিকবার যাচাই, গণশুনানির সিদ্ধান্ত

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ৪৫ মিনিট আগে

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করতে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ওপর গুরুত্ব দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করতে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ওপর গুরুত্ব দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করতে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ওপর গুরুত্ব দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে উপকারভোগী নির্বাচন ও অর্থ বিতরণে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম, চলমান প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন এবং এতিম ও অসহায় শিশুদের সুরক্ষার বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ব্যবস্থা রয়েছে।

বৈঠকে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং পিছিয়ে থাকা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের সুপারিশ করা হয়। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মাঠপর্যায়ে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে উদ্যোগ নিতে বলা হয়েছে।

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রণালয়ের কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু এবং প্রতিটি সিদ্ধান্তের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত হয়। পরবর্তী বৈঠকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা